সড়ক দুর্ঘটনা হ্রাস এবং চালকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির অংশ হিসেবে আগামী রোববার (১৫ নভেম্বর) থেকে দেশের বিভিন্ন স্থানে থাকা প্রতিষ্ঠানটির ২৭টি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও কেন্দ্রে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হচ্ছে।

রাজধানীর তেজগাঁও প্রশিক্ষণ ইনস্টিটিউটে এই কর্মসূচির প্রথম পর্যায়ের উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। ২০৩০ সালের মধ্যে দেশে সড়ক দুর্ঘটনার হার অর্ধেকে নামিয়ে আনার যে জাতীয় লক্ষ্যমাত্রা রয়েছে, এটি তারই একটি অংশ।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্প (বিআরএসপি) এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পরিচালিত ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’-এর আওতায় সর্বমোট ৬৮ হাজার নতুন ও পেশাদার চালককে প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এরই ধারাবাহিকতায় বিআরটিসির চলমান কার্যক্রমের অংশ হিসেবে ২০ হাজার পেশাদার চালককে রিফ্রেশার প্রশিক্ষণ প্রদান করা হবে।

বিআরটিসির মহাব্যবস্থাপক (আইডব্লিউসিএস ও প্রশিক্ষণ) প্রকৌশলী ফাতেমা বেগম জানান, বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে নারী চালকদের অংশগ্রহণ ধারাবাহিকভাবে বাড়ছে। শুরুতে নারী প্রশিক্ষণার্থীদের উপস্থিতি কিছুটা কম থাকলেও বর্তমানে তাদের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং সংশ্লিষ্ট প্রকল্পের আওতায় ইতোমধ্যে অনেক নারী হালকা যানবাহন চালনার প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।

রিফ্রেশার প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে প্রকৌশলী ফাতেমা বেগম বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন ও বিধিবিধান সম্পর্কে চালকদের সচেতনতা বৃদ্ধি, নিরাপদ গাড়ি চালানোর দক্ষতা অর্জন এবং সড়কে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে এই প্রশিক্ষণ কার্যকর ভূমিকা রাখবে। বিআরএসপি প্রকল্পের আওতায় নতুন পেশাদার চালক তৈরির জন্য চার মাস মেয়াদি কোর্স চলমান রয়েছে। এর পাশাপাশি পেশাদার চালকদের দক্ষতা ও সচেতনতা বাড়াতে এই পাঁচ দিনের রিফ্রেশার প্রশিক্ষণ সাজানো হয়েছে, যার মাধ্যমে চালকদের নিরাপদে গাড়ি চালানোর অভ্যাস গড়ে তোলা, সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করা এবং যাত্রী ও পথচারীদের নিরাপত্তার ক্ষেত্রে ব্যক্তিগত দায়িত্ববোধ বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।