ক্রাইম প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর বিভিন্ন মোড়ে গভীর রাতে দাঁড়িয়ে থেকে সিএনজি অটোরিক্সাকে টার্গেট করে তারা। হঠাৎ অসুস্থ হওয়ার অভিনয় করে একজন রাস্তায় পড়ে যায়। এরপর বাকিরা তাকে দ্রুত হাসপাতলে নিতে হবে বলে টার্গেট করা অটোরিক্সায় ওঠেন। এরপর নির্জন কোনো জায়গায় গেলে চালককে মারধর করে তাকে নামিয়ে দিয়ে গাড়িটি নিয়ে পালিয়ে যায় তারা। পরে সেই গাড়ি বিক্রি করে দেয়। এ রকম একটি গাড়ি বিক্রি করতে এসে পুলিশের হাতে ধরা পড়ল দুই ছিনতাইকারী। তারা হলেন- হাটহাজারী থানার মির্জাপুরের ৬ নম্বর ওয়ার্ডের মৃত অলি আহম্মদের ছেলে ও একই এলাকার দেওয়ান পাড়ার মো. আব্দুল শুক্কুরের ছেলে মো. আলাউদ্দিন (২৯)। আজ বুধবার (০৯ ফেব্রুয়ারী) ভোর রাত সোয়া ৩টায় বায়েজিদ থানার আনন্দবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
বায়েজিদ থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, সিএনজি ছিনতাইয়ের ঘটনার অভিযোগের ভিত্তিতে গভীর রাতে আনন্দবাজার এলাকা থেকে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি অটোরিক্সা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।