রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলায় কর্মরত জাতীয় ও আঞ্চলিক পত্রিকার ১৬ জন সাংবাদিক পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিষ্ঠিত বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক।
বুধবার (৯ ফেব্রয়ারি) দুপুরে রাউজান প্রেস ক্লাবে প্রত্যেক সাংবাদিক ১০ হাজার টাকা করে ১৬ জন সাংবাদিককে ১লাখ ৬০ হাজার টাকার চেক সাংবাদিকদের হাতে তুলে দেয় রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী।
করোনার প্রার্দুভাব চলাকালে জীবনের ঝুকিঁ নিয়ে রাউজানে কর্মরত সাংবাদিকেরা পেশাগত দায়িত্ব পালন করেন। রাউজানে কর্মরত সাংবাদিকদের প্রধান মন্ত্রী শেখ হাসিনার প্রতিষ্টিত বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অর্থ সহায়তা করায় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ন মহাসচিব মহসিন কাজী ও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী এমপি বলেন, বর্তমান সরকার সাংবাদিক বান্ধব সরকার । সাংবাদিকদের কল্যাণে সরকার কাজ করছে।
রাউজানের উপজেলা পরিষদ হলে অনুষ্ঠিত অনুদানের চেক বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্বা কাজী আবদুল ওহাব, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান থানার ওসি আবদুল্ল্রাহ আল হারুন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, জাহেদুল আলম, তৈয়বুল ইসলাম, প্রদীপ শীল, এ বেলাল উদ্দিন, রাউজান প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর নেওয়াজ, সহ-সভাপতি নেজাম উদ্দিন রানা, শাহেদুর রহমান মোরশেদ, রাউজান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম রমজান আলী, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন হাবিবি, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল ইসলাম বাবু, অর্থ সম্পাদক হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক আমির হামজা, সদস্য লোকমান আনচারী, শাহাদাৎ হোসেন সাজ্জাদ, আরফাত হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাউজানের সকল ইউপি চেয়ারম্যানবৃন্দ।



