ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে চাঁদের গাড়ির চাপায় দুই স্কুলছাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছে।
বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ফটিকছড়ি থানার উপপরিদর্শক মো. আলমগীর গণমাধ্যমকে বলেন, পেলাগাজীর দিঘী এলাকায় দুর্ঘটনায় ২ ছাত্রী ঘটনাস্থলেই নিহত। তাদের মরদেহ উদ্ধার করা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, পুলিশের ধাওয়া খেয়ে চাঁদের গাড়িটি দ্রুতগতিতে যাওয়ার সময় গাড়ি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুই ছাত্রী গাড়ির নিচে চাপা পড়ে। সাথে সাথেই নিহত হয়।
Post Views: 314



