বান্দরবান প্রতিনিধি: পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসীদের নির্মূলে সাঁড়াশি অভিযান চালাবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ শুক্রবার (০৫ এপ্রিল) সকালে বান্দরবান জেলা সদরের পার্বত্য জেলা পরিষদের অডিটোরিয়ামে র্যাবের সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি আরও বলেন, পার্বত্য এলাকার আঞ্চলিক সশস্ত্র দল কুকিচিন ন্যাশনাল ফন্ট (কেএনএফ) সম্প্রতি বান্দরবানের বিভিন্ন উপজেলায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। মূলত এটি তারা করছে নিজেদের শক্তি প্রদর্শনের জন্য।
তিনি বলেন, র্যাব খবর পাওয়ায় পরপরই সোনালী ব্যাংকের অপহৃত ম্যানেজারকে নিরাপদে উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দেয় এবং অক্ষত অবস্থায় ম্যানেজারকে উদ্ধার করা হয়। পাহাড়ের সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না, আর সন্ত্রাসীদের নির্মূলের পাশাপাশি রুমা সোনালী ব্যাংক থেকে লুট হওয়া ১৪টি অস্ত্র উদ্ধারে আজ থেকে সাঁড়াশি অভিযান চালানো হবে।




