নিজস্ব প্রতিবেদক: কুতুবদিয়া দ্বীপে বিদ্যুৎ এনে দিয়েছে আধুনিকতার ছোয়া ডিজিটাল যুগে ডিজিটাল আধুনিকতা। দীর্ঘ দিনের জরাজীর্ণ স্বাস্থ্য সেবার অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার (০৪এপ্রিল) দুপুরে নতুন আঙ্গিকে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের নতুন ভবন,শেখ রাসেল অডিটোরিয়াম, বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন করেছেন কুতুবদিয়া – মহেশখালী আসনের সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি এসব কথা বলেন।
এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার গোলাম মোস্তফা নাদিম, কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আওরঙ্গজেব মাতবর, সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ তাহের, বড়ঘোপ ইউপি চেয়ারম্যান আবুল কালাম,আলী আকবর ডেইল ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সিকদার,কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান আজমগীর মাতবর বক্তব্য রাখেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা,প্রশাসনিক কর্মকর্তা,মাঠ কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
উন্নত চিকিৎসা নিশ্চিতে নিরলস পরিশ্রম করে দ্বীপের মানুষের আধুনিকতা স্বাস্থ্য সেবা দেয়ার জন্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার গোলাম মোস্তফা নাদিম কর্মরত চিকিৎসকের একদল টিম নিয়ে কাজ করে যাচ্ছেন। উন্নয়নের মাইল ফলক হিসেবে তারই ধারাবাহিকতায় অত্যাধুনিক শীতাতাপ নিয়ন্ত্রিত ২৫০ আসনের শেখ রাসেল অডিটোরিয়াম, জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান ও মনিষীদের আত্নজীবনীর বিভিন্ন ধরনের বই নিয়ে বঙ্গবন্ধু কর্ণার ও অত্যাধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করণে জরুরী বিভাগের নতুন ভবন উদ্বোধন হয়েছে।
এ ছাড়াও কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাতীয় বিদ্যুতের ঘাটতি হলে তা পুরণের জন্য উচ্চতর শক্তি সম্পন্ন সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা করা হয়েছে।




