গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ডাকাতের কবলে পড়ে এক কলা ব্যবসায়ী নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছে। শনিবার (৩০ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার ইসলামপুর ফুলপুকুরিয়া সড়কের কাদনীপুকুর নামক স্থানে ডাকাতদের কবলে পড়ে তিন কলা ব্যবসায়ী।
এর মধ্যে নিহত লেবু মিয়া (৪৫) গুমানীগঞ্জ ইউনিয়নের জরিপপুর জঙ্গলমারা গ্রামের আবুল হোসেনের ছেলে। তাকে গলা-কেটে জখম করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন একই গ্রামের দক্ষিণপাড়ার নুর বক্তার ছেলে শাহ আলম (৪৫)। অপরদিকে ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যাওয়া শহিদুলের বাড়িও একই গ্রামে।
স্থানীয়রা জানায়, তিন জনই কলা ব্যবসায়ী। রাতে বাড়ি ফেরার পথে তারা ৫-৭ জনের ডাকাত দলের কবলে পড়ে।
Post Views: 326




