নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম রেল স্টেশন পরিদর্শনে এসে স্টেশনের সামনের পার্কিং এলাকা অপরিষ্কার অপরিচ্ছন্নতা ও অব্যবস্থাপনা দেখে ক্ষেপেছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। এ জন্য মন্ত্রী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শামস মো. তুষার ও স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরীকে সাময়িক বহিষ্কারের নির্দেশ দেন। আজ শনিবার (০৫ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশন পরিদর্শনে আসেন মন্ত্রী।

এ সময় পুরাতন রেল স্টেশন থেকে নতুন রেল স্টেশন পর্যন্ত গিয়ে স্টেশনের সামনে অপরিষ্কার-অপরিচ্ছন্নতা দেখে ক্ষেপে যান তিনি। একইসঙ্গে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের সামনে যত্রতত্র গাড়ি পার্কিং, দোকানপাট দেখে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। পরিদর্শন শেষে তিনি সিআরবির কনফারেন্স কক্ষে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন।

এদিকে রেলওয়ে কর্মকর্তারা বলছেন, চট্টগ্রাম রেলওয়ের নতুন স্টেশনে পরিচ্ছন্নতার কাজ তদারকির দায়িত্ব বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিএমও) শামস মো. তুষারের নয়। তিনি চট্টগ্রাম পুরাতন স্টেশন তদারকির দায়িত্বে আছেন।