নিজস্ব প্রতিবেদক: ফের চট্টগ্রাম কোর্ট হিলে মুখোমুখি অবস্থান নিয়েছে জেলা প্রশাসন ও আইনজীবী সমিতি। আজ শনিবার (০৫ ফেব্রুয়ারী) সকালে ‘একুশে আইনজীবী’ নামে ভবন নিমার্ণ কাজে আইনজীবী সমিতির নিয়োগ চার শ্রমিককে আটক করে কোতোয়ালি থানা পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাতে ওই ভবন নির্মাণের জন্য অবৈধভাবে রাত থেকে গাছ কাটা ও মাটি খোঁড়াখুঁড়ি করছিল তারা। বিষয়টি জেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশকে জানানো হলে আজ শনিবার সকালে ১১টার দিকে কর্মরত চার নির্মাণ শ্রমিকে আটক করে পুলিশ। নির্মাণ শ্রমিক আটকের পর পর সেখানে জড়ো হন আইনজীবীরা।

এ বিষয়ে সিনিয়র আইনজীবী এসএম ফারুক বলেন, সম্প্রতি ‘একুশে আইনজীবী ভবন’ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে এখানে। সেই অনুযায়ী নির্মাণ কাজ শুরু হয়েছে। এখানে ভবন নির্মাণে আদালতের কোন নিষেধাজ্ঞা থাকলে একটা কথা ছিল। আমরা এখানে ভবন নির্মাণ করবোই। যদিও আইনজীবীদের আগের সব ভবন নিয়ম না মেনে নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ তুলে জেলা প্রশাসন। এরপর এসব ভবন অপসারণে সরকারের বিভিন্ন দপ্তর থেকে চিঠি আসে। তবে সব ভবন ‘বৈধ প্রক্রিয়ায় নির্মিত’ হয়েছে দাবি করে নিজেদের অবস্থানে অনড় থাকে আইনজীবী সমিতি। এরইমধ্যে কদিন আগে ‘একুশে আইনজীবী ভবন’ নামে একটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে আইনজীবী সমিতি।

আটকের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন বলেন, কোর্ট হিলের গাছ কেটেছে জেলা প্রশাসনের এনডিসি’র কাছ থেকে এমন অভিযোগ পেয়ে চার শ্রমিককে আটক করা হয়েছে।

জানা গেছে, গত বছরের শেষ দিকে কোর্ট হিল এলাকায় নতুন করে ভবন নির্মাণ করতে গিয়ে জেলা প্রশাসনের বাধার মুখে পড়েছিল আইনজীবী সমিতি। এরপর মুখোমুখি অবস্থান নেয় দুপক্ষ।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ডিসির স্টাফ অফিসার পিয়ুস চৌধুরী বলেন, আইনজীবী সমিতির নির্দেশে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি অডিটোরিয়ামের সামনে ১৫-২০ জন শ্রমিক গত ৪ ফেব্রুয়ারি গভীর রাত থেকে গাছ কেটে মাটি খোঁড়াখুঁড়ি করছিল। আজ শনিবার সকাল ১১ টায় কোতোয়ালি থানা পুলিশ খবর পেয়ে উক্ত স্থানে গিয়ে অবৈধভাবে গাছ নিধন এবং পরবর্তীতে মাটি খোঁড়াখুঁড়ির কার্যে নিয়োজিত ৪ জন শ্রমিককে গ্রেফতার করে। এ সময় ১০-১৫ জন শ্রমিক পালিয়ে যায়।

তিনি আরও জানান, আটক ৪ জন ও বেশ কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। বাকি অভিযুক্তদের ধরতে পুলিশ ইতোমধ্যে অভিযান শুরু করেছে।