ইজাজুল, উত্তরা প্রতিনিধিঃ রাজধানীর উত্তরা মেট্রোপলিটন প্রেস ক্লাব এর উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার (২৬ মার্চ) সন্ধ্যায় স্থানীয় একটি রেষ্টুরেন্টে ক্লাব সভাপতি এইচ আর হাবিব এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর আহব্বানে বাংগালী জাতি পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর রণসিংগা নিয়ে আলোচনা করেন উপস্থিত বক্তারা।

আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা মুক্তিযুদ্ধের এবং মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা: অরুপ রতন চৌধুরী।

তিনি বলেন, তিনি বংগভবনের অনুষ্ঠান শেষ করে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কল্যাণে উত্তরায় পৌছেন মাত্র ১৫ মিনিট সময়ে। যে কারণে তিনি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

তিনি আরও বলেন, ২৫ মার্চ রাতে পাকিস্তানিদের ট্যাংক, গোলা এবং মানুষের আর্তনাদ শুনে তিনি মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেন। মুক্তিযুদ্ধকালীন ক্লান্ত মুক্তিযোদ্ধাদের অবসাদ দূর করত স্বাধীনবাংলা বেতার কেন্দ্র। বক্তব্যের মাঝে তিনি দেশাত্মবোধক গান গেয়ে শোনান। তিনি আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চ্চা করতে আরও নিবেদিত হ’তে বলেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদ আল ফয়সাল।

তিনি বলেন, আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় আলোকিত হয়ে এগিয়ে যেতে বলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাকসুদেল হোসেন খান এবং আরিফ হোসেন নিশির।

বক্তারা মুক্তিযুদ্ধের প্রতি জাতি হিসেবে আমাদের চেতনা ধারণ ও দায়বদ্ধতার উপর আলোচনা করেন।

আজকের এই দিনকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে মেট্রোপলিটন প্রেস ক্লাব এর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন মেট্রোপলিটন প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক মিজান বিন নূর,দৈনিক স্বাধীন সংবাদের সম্পাদক আনোয়ার হোসেন আকাশ ,দৈনিক নবচেতনার বার্তা সম্পাদক আতিকুর রহমান, সকালের সময়ের সিটি এডিটর জামিল আহমেদ, রাবিয়ান উত্তরার সভাপতি হাবিবুর রহমান সরদার, সাধারণ সম্পাদক আবু তাহের, বিশিষ্ট প্লাজমা বিজ্ঞানী মুশফেক রশিদ সহ মেট্রোপলিটন প্রেস ক্লাব এর সদস্যবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন এডহক কমিটির আহবায়ক সেলিম রেজা ও সমন্বয়ের দ্বায়িত্ব পালন করেন দি ক্রাইম পত্রিকার উত্তরা প্রতিনিধি ও সদস্য সচিব ইজাজুল এবং সকালের সময় পত্রিকার স্টাফ রিপোর্টার নার্গিস সহ সম্পাদক মন্ডলীর সদস্য রানা,মিজান,মোহসিন।

আলোচনা শেষে ইফতার মাহফিল এর মাধমে অনুষ্ঠান সমাপ্ত হয়।