বনানী (ঢাকা) সংবাদদাতা: পবিত্র রমজান মাসব্যাপী পথচারী ও কর্মজীবীদের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ২০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নাছির এর পক্ষে একঝাঁক স্বেচ্ছাসেবী যুবকরা। আজ মঙ্গলবার (২৬ মার্চ) ১৫ রমজানে প্রতিদিনের ন্যায় রাজধানীর মহাখালীতে কমিউনিটি সেন্টারের পাশের এলাকায় ইফতার বিতরণ করা হয়। এ সময় আশেপাশের অসংখ্য পথচারী, কর্মজীবী, সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী ব্যক্তিরা ইফতার সংগ্রহ করেন।

ইফতার বিতরণ কার্যক্রমে স্থানীয় স্বেচ্ছাসেবীদের পাশাপাশি আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকায় ভাসমান অসংখ্য মানুষ, যাদের বেশিরভাগই প্রায় সব রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। অন্যদিকে অফিস, কল কারখানায় কাজ শেষে ইফতারের পূর্বে বা সময়ে বাসায় ফেরার পথে কর্মজীবীরা ট্রাফিক জ্যাম ও সময়ের অভাবে রাস্তায় ইফতার করতে বাধ্য হন বা না খেয়েই বাসায় যান। এরকম ভাসমান পথচারী ও কর্মজীবী মানুষের কথা চিন্তা করে ইফতার বিতরণ কার্যক্রম চলছে বলে জানা যায়।

এ বিষয়ে ২০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নাছির বলেন, ‘আমরা পুরো রমজান মাসব্যাপী পথচারী ও কর্মজীবী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করবো।’ তিনি দেশের বিত্তবান মানুষদেরকে মানবিক কাজে সহায়তা ও অংশগ্রহণের আহ্বান জানান।