কক্সবাজার থেকে মোহাম্মদ ফারুক : প্রিমিয়ার ক্রিকেট লিগে জয়েরধারা অব্যাহত রেখেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। আজ বৃহস্পতিবার (০৭ মার্চ) কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম একাডেমি মাঠে অনুষ্টিত ম্যাচে তারা ইস্পাহানি স্পোর্টস ক্লাবকে ৪ উইকেটে পরাজিত করে।
ম্যাচে টসে জিতে ইস্পাহানিকে ব্যাট করতে পাঠায় মুক্তিযোদ্ধা সংসদ। ব্যাট হাতে মাঠে নেমে প্রথম ২ ম্যাচে দলীয় রান করার পর অনেকটা ঘুরে দাঁড়ায় ইস্পাহানি। নির্ধারিত ৫০ ওভারে তারা ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২০০ রান। দলের পক্ষে রণি বেপারি করেন অপরাজিত সর্ব্বোচ ৭১ রান।
জয়ের জন্য ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি মুক্তিযোদ্ধার। ৩৪ রানে ২ পররর্তীতে ৭২ রানে ৪ উইকেট হারায় তারা। পরবর্তীতে মোহামিনুল খান চৌধুরী সৌরভের অপরাজিত ৬৪ রান ও অধিনায়ক ইমরুল করিমের ৪৩ রান দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়। দলের পক্ষে বল হাতে মুর্সালিন মুরাদ ইস্পাহানির ৪ উইকেট তুলে নেন।
এই জয়ের ফলে লিগে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ৩ খেলায় ৩ টিতে জয় ও পক্ষান্তরে ইস্পাহানি স্পোটিং ক্লাব ৩ ম্যাচের ৩ টিতে পরাজিত হয়েছেন।