কক্সবাজার থেকে ক্রীড়া প্রতিবেদক, মোহাম্মদ ফারুক : সিজেকেএস-ইস্পাহানী ক্রিকেট লীগের খেলার ২য় ভেন্যু পর্যটন নগরী কক্সবাজারে উদ্বোধন করা হয়েছে। লিগের ৩য় পর্বের প্রথম ম্যাচ আবাহনী লিমিটেড চট্টগ্রাম বনাম ফ্রেন্ডস ক্লাবের খেলার পূর্বে আজ মঙ্গলবার (০৫ মার্চ) সকালে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন একাডেমি মাঠে বেলুন উড়িয়ে ২য় ভেন্যুর খেলা উদ্বোধন করেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।
সিজেকেএস নির্বাহী সদস্য হাসান মুরাদ বিপ্লব এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক মাহামুদুল করিম মাদু, সিজেকেএস কাউন্সিলর চট্টগ্রাম সিটি কর্রোরেশনের প্যানেল মেয়র মোঃ গিয়াস উদ্দিন, সিজেকেএস ক্রিকেট কমিটি সম্পাদক আবদুল হান্নান আকবর, সিজেকেএস নির্বাহী সদস্য গোলাম মহিউদ্দিন হাসান, নাছির মিয়া, কাউন্সিলর আলী হাসান রাজু, শওকত হোসেন, ফজলে রাব্বি খান রুবেল, সাইফুল ইসলাম বাবু, শাহ পরান, জসিমুল হুদা, এস এম ইকবাল মোরশেদ, আবুল হাসনাত, আদিল কবির, বিসিবির পিচ কিউরিটর জাহিদ রেজা, কক্সবাজার স্টেডিয়ামের ম্যানেজার মোমিনুল হক সহ সিজেকেএস কাউন্সিলর ও খেলার সাথে সংলিষ্ট কর্মকতারা।
ম্যাচে টসে জিতে আবাহনী লিমিটেড ফ্রেন্ডস ক্লাবকে ব্যাটিং এর আমন্ত্রণ জানান। শেষ খবর পর্যন্ত ফ্রেন্ডস ক্লাবের সংগ্রহ ছিল ২০ ওভারে ৭ উইকেটে ৬০ রান। এই পর্বে কক্সবাজার ভেন্যুতে ৫ থেকে ১০ মার্চ পর্যন্ত ৬ টি ম্যাচ অনুষ্ঠিত হবে।




