মোহাম্মদ ফারুক : মঙ্গলবার থেকে পর্যটন নগরী কক্সবাজারে শুরু হচ্ছে সিজেকেএস-ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেট লিগের ৩য় পর্ব। চট্টগ্রাম প্রিমিয়ার লিগের কোন পর্বের খেলা এবারই প্রথমবারের মত চট্টগ্রামের বাইরে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
কক্সবাজার একাডেমি মাঠে ৫ থেকে ১০ মার্চ পর্যন্ত ৩য় পর্বের মোট ৬টি ম্যাচ অনুষ্টিত হবে। ম্যাচে অংশ নিতে এরি মধ্যে পর্যটন শহরে পৌঁছতে শুরু করেছে প্রিমিয়ার লিগে অংশগ্রহনকারী দলের খেলোয়াড়, কর্মকতারা। উদ্বোধনী দিনে ৫ মার্চ সকাল ৯ টায় আবাহনী লিমিটেড চট্টগ্রাম – ফ্রেন্ডস ক্লাবের মোকাবেলা করবে।
সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন সহ সিজেকেএস কর্মকতা এবং কাউন্সিলররা এরিমধ্যে কক্সবাজারে পৌঁছেছেন।
সিজেকেএস-ইস্পাহানি প্রিমিয়ার লিগ ক্রিকেটের ৩য় পর্ব ( কক্সবাজার একাডেমি মাঠ ) খেলার সুচী :
৫ মার্চ: আবাহনী লিমিটেড চট্টগ্রাম বনাম ফ্রেন্ডস ক্লাব, ৬ মার্চ : বন্দর ক্রীড়া সমিতি বনাম চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ, ৭ মার্চ : মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র চট্টগ্রাম বনাম ইস্পাহানি স্পোটিং ক্লাব, ৮ মার্চ : ব্রাদার্স উইনিয়ন ক্লাব বনাম শহীদ শাহজাহান সংঘ, ৯ মার্চ : রাইজিং স্টার ক্লাব বনাম পাইরেটস অব চিটাগাং, ১০ মার্চ : চট্টগ্রাম মোহামেডান স্পোটিং ক্লাব বনাম আগ্রাবাদ নওজোয়ান।




