সালেক উদ্দীন,সীতাকুণ্ড সংবাদদাতা: সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান কার্যকরী পরিষদের নির্বাহী সদস্যের বিরুদ্ধে মিথ্যা মামলা করায় প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিকদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২১ জানুয়ারী) দুপুর ১টায় পৌরসদরস্হ প্রেসক্লাব মিলনায়তনে সভাপতি সৌমিত্র চক্রবর্তীর সভাপতিত্বে ও সেক্রেটারী লিটন কুমার চৌধুরীর পরিচালনায় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কার্যকরী পরিষদের নির্বাহী সদস্য আলহাজ্ব মোঃ সেকান্দর হোসাইনের বিরুদ্ধে ডাকাত ও মাদক ব্যবসায়ী মোঃ মিনার প্রঃ মিন্যাইয়া কর্তৃক মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে প্রেসক্লাবে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন,সাবেক সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এসময় উপস্হিত ছিলেন,প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ ফোরকান আবু,আলহাজ্ব এম হেদায়েত উল্ল্যাহ,আলহাজ্ব এম সেকান্দর হোসাইন, বর্তমান সহ-সভাপতি মোঃ জহিরুল ইসলাম প্রমূখ।




