চৌদ্দগ্রাম প্রতিনিধি: শিক্ষা ও স্বাস্থ্য রাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি চৌদ্দগ্রামের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করবো। স্বাস্থ্যসেবার জন্য ইতিমধ্যে চৌদ্দগ্রামে ডায়াবেটিস হাসপাতাল প্রতিষ্ঠিত করা হয়েছে। সরকারি হাসপাতালকেও আধুনিকয়ানের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে ইনশাআল্লাহ। শিক্ষা, স্বাস্থ্য ও আইন শৃঙ্খলার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সকলেই আন্তরিকতার সঙ্গে কাজ করে যাবেন। দুর্নীতিবাজ, ঘুষখোর ও আইন শৃঙ্খলা বিঘ্নকারীদের সাথে আমার কোন সম্পর্ক থাকবে না। গতকাল শনিবার সকালে চৌদ্দগ্রাম উপজেলা রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় কালে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা কামাল আবদুল নাসের চৌধুরী এসব কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। আমাদের চৌদ্দগ্রামেও অনেক উন্নয়ন হয়েছে। উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখতে আমাদের মাননীয় সংসদ সদস্য মুজিবুল হকসহ রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা নিয়ে কাজ করে যাবো।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা কামাল আবদুল নাসের চৌধুরীকে ফুল দিয়ে বরণ করে নেন সাবেক মেয়র মিজানুর ও চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহবায়ক ইউপি চেয়ারম্যান শাহ জালাল মজুমদার সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান এর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী, আবদুল্লাহ আল হাসান, মেজর জেনারেল (অব:) হারুন অর রশিদ, চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহবায়ক শাহ জালাল মজুমদার, পৌরসভা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইদ্রিস মিয়াজি,উপজেলা যুবলীগ নেতা কাজী ইকবাল, সাবেক প্যানেল মেয়র কাজী নজরুল ইসলাম কামাল, যুবলীগ নেতা মোশারফ হোসেন, যুবলীগ নেতা মুরাদ পাঠোয়ারী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এর আগে তিনি উপজেলা পরিষদ চত্বরে প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার গ্রহণ করেন, চৌদ্দগ্রাম ডায়াবেটিস হাসপাতাল পরিদর্শন করেন। পরে তিনি নিজ এলাকায় গরীব ও দুস্থদের মাঝ কম্বল বিতরণ করেন এবং তার মা-বাবা ও শাহ সুফি আবদুর রহমানের মাজার জিয়ারত করেন।




