কক্সবাজার প্রতিনিধি: রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প এ অভিযান চালিয়ে ২ কেজি ক্রিস্টল ম্যাথ (আইস) ও ৫৮ হাজার ফিস ইয়াবাসহ আটক দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৮ই জানুয়ারি) পৃথক অভিযানে এসব মাদক উদ্ধার করা হয়।
র্যাব ১৫ কক্সবাজার ব্যাটেলিয়ানের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারি পরিচালক এবং অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মিয়ানমার থেকে অবৈধভাবে ক্রিস্টাল ম্যাথ পাচার হয়ে আসার খবরে বৃহস্পতিবার সকাল দশটার দিকে টেকনাফ উপজেলার নীলা ইউনিয়নের যাদিমুডা এলাকায় র্যাব অভিযান শুরু করে। এ সময় সেইখানে র্যাবের উপস্থিতি টের পেয়ে খাইরুল বশর (৩২) নামে এক মাদক কারবারি পালানোর চেষ্টা করে। দাওয়া করে তাইরুলকে আটক করে র্যাব সদস্যরা। পরে তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে দশ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল ম্যাথ আইস উদ্ধার করা হয়।

আটক খাইরুল বশর জাদি মোড়া এলাকার নজির আহম্মদের ছেলে।

এদিকে উখিয়া উপজেলার পালংখালি ইউনিয়নের বালুখলী রোহিঙ্গা আশ্রয় শিবিরে ক্যাম্প ৮/- ই-তে অভিযান চালিয়ে আটান্ন হাজার পিস ইয়াবাসহ আব্দুল আমিন (৩০) নামে এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। ইয়াবা কেনাবেচার সময় আটক করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী।

র্যাবের এ কর্মকর্তা জানান এ ব্যাপারে টেকনাপ ও উখিয়া থানয় পৃথক মামলা দায়ের করা হয়েছে।