বিজন কুমার বিশ্বাস, কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুর মিছিলে যোগ হলো মোহাম্মদ জাহেদ (৩০) নামের এক যুবকের। সাথে থাকা আরও একজনের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়।

গত বুধবার ১৭ জানুয়ারি রাত পৌনে ১০টার দিকে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মেরিন ড্রাইভ সড়কের পেঁচারদ্বীপ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত মোহাম্মদ জাহেদ রামু উপজেলার ধোয়াপালং পূর্বপাড়ার নুরুল ইসলাম ওরফে নুরুর ছেলে বলে জানা যায়। দুর্ঘটনায় আহত ফরহাদ মাহমুদ ইমু হলদিয়াপালং ইউনিয়নের পাতাবাড়ি এলাকার শাকের আহমদের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, ঘনকুয়াশার কারণে কক্সবাজারমুখী দ্রুতগামী মোটরসাইকেলের সঙ্গে বাইসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়। ৪জনকে আহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে চিকিৎসক ১ জনকে মৃত ঘোষণা করেন। আরেকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চমেক হাসপাতালে রেফার করা হয়েছে। বাকি আহত ২ জনের কক্সবাজারে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান এর সাথে যোগাযোগ কবা হলে তিনি এ প্রতিনিধিকে জানান, নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল জব্দ করা হয়েছে।