সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া: সাতকানিয়ায় বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজের(বিজিবিসি) উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) সকালে সাতকানিয়ায় অবস্থিত বিজিবি’র একমাত্র প্রশিক্ষণ প্রতিষ্ঠান বায়তুল ইজ্জতের বাস্কেট বল গ্রাউন্ড মাঠে প্রায় দু’শতাধিক দুঃস্থ মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

এসময় কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন, বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম নওরোজ এহসান বিএসপি, ডেপুটি কমান্ড্যান্ট কর্নেল মো. মারুফুল আবেদীন, লেঃ কর্নেল মহিব্বুল ইসলাম খান, অতিরিক্ত পরিচালক (সমন্বয়) মেজর মো. সাহেদুল ইসলাম ভূঁইয়া, সহকারী পরিচালক মো. সাজ্জাদ হোসেন, সুবেদার মেজর মো. হেলাল উদ্দিনসহ বর্ডার গার্ড ট্রেনিং সেন্টারের কর্মকর্তা ও বিভিন্ন পদবীর বিজিবির সদস্যগণ।

ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম নওরোজ এহসান এসময় বলেন, স্বল্প পরিসরে আমরা বিজিবি’র পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচী শুরু করেছি। এবার শীতের প্রকোপটা একটু বেশি। চেষ্টা করছি এখানকার স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে ছিন্নমূল মানুষদের এনে কম্বল বিতরণের এটা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা।