সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া: স্বাধীনতা ও মানুষের মুক্তির পক্ষে জয়গান করা দল আওয়ামী লীগ দেশ ও দশের উন্নয়নে কাজ করছেন অবিরত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে জয়লাভ করলেও ছাত্র জীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে এগিয়ে চলেছি। আগামীতেও শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে তার পতাকা তলে মিলিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে এলাকার উন্নয়নের ভূমিকা রাখব।

আজ বুধবার (১০ জানুয়ারী)সকালে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন পর সংক্ষিপ্ত বক্তব্যে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এম এ মোতালেব সিআইপি এসব কথা বলেন।

ইংরেজী ভার্সনে পড়ুনঃ https://thecrimebd.net/english/news/11886/

এ সময় উপস্থিত ছিলেন, মোতালেবের নির্বাচন কমিটির প্রধান সমন্বয়ক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক ডা. আ.ম.ম মিনহাজুর রহমান, নির্বাচন পরিচালনা কমিটির সাতকানিয়া অংশের চেয়ারম্যান ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আহমদ সাইফুদ্দিন সিদ্দিকী, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরু, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট প্রদীপ কুমার চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ লিটন, মো.জসিম উদ্দিন, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিঠু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, চেয়ারম্যান মো. সেলিম, আবু সালেহ, মো. জসীম উদ্দীন, বনফুল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) ওয়াহিদুল ইসলাম সিআইপি ও সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী।