চকরিয়া প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসনের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের মরংঘোনা আসুস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে দায়িত্ব পালনকালে সাইফুল ইসলাম নামে এক আনসার সদস্যকে মারধর ও শারিরীকভারে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে। গত রবিবার নির্বাচনে দায়িত্বকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাইফুল ইসলাম বাদী হয়ে জেলা কমান্ড্যান্ট এর বরাবরে একটি আবেদন করেছেন।

আবেদনে তিনি দাবী করেন, ৭ জানুয়ারি সংসদ নির্বাচনে উপজেলার কোনাখালী মরংঘোনা প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করছি। দুপুর তিনটার দিকে ট্রাক প্রতিকের ভাড়া করা সন্ত্রাসীরা ০১, ০২ ও ০৩ নং মহিলা বুথে ঢুকে জোরপূর্বক প্রবেশ করে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল মেরে বাক্সে ঢুকিয়ে দেন। আমি ফোর্স নিয়ে এর প্রতিবাদ করলে সন্ত্রাসীরা আমাদের মারধর করে আহত করে।

এবিষয়ে দায়িত্বরত প্রিসাইডিং অফিসার মো. নুরুল হায়দার ভোটের কার্যক্রম স্থগিত করেন। আমি ওই এলাকার স্থায়ী বাসিন্দা হওয়ায় স্থানীয় সন্ত্রাসীরা আমাকে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিচ্ছে। আমি ও আমার পারিবারের লোকজন হুমকির মধ্যে রয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে তিনি সুষ্ঠু বিচার ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবী জানান আনসার সদস্য সাইফুল ইসলাম।