বাঁশখালী প্রতিনিধি: ভোটাররা কেন্দ্রে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোট দিচ্ছে। আজ রোববার (০৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক চাম্বল উচ্চ বিদ্যালয়, পূর্ব চাম্বল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যান। এরপর তিনি বাঁশখালীর গণ্ডামারা এলাকার ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করা কালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এ মন্তব্য করেন।

চাম্বল উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘঠেনি। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে।

চাম্বল উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোটারদের উপস্থিতিও দেখা গেছে বেশি। এই কেন্দ্রে ভোটার ৩ হাজার ৮৩৮ জন। প্রথম দুই ঘণ্টায় ৬শ’ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ কেন্দ্রের বাইরে নৌকা ও স্বতন্ত্র প্রার্থী ঈগলের সমর্থকদের উপস্থিতি ছিল সমানে সমান।