কুমিল্লা প্রতিনিধি: জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক ১৬ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন-মোঃ জাহিদুল ইসলাম প্রকাশ শান্ত (২০), মোঃ ফজলে রাব্বি (২৩) ও মোঃ লিটন হোসেন (২৩)।
গতকাল বুধবার (২৭ ডিসেম্বর) সকালে কুমিল্লা কোতয়ালী থানাধীন আলেখারচর সাকিনস্থ চট্টগ্রাম-টু-ঢাকা গামী মহাসড়কের জাহানারা রেস্টুরেন্ট এর সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট ডিউটি করাকালে একটি কভার্ডভ্যান তল্লাশি করে ১৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়।
আসামীদের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানার মামলা নং-৮০ , তারিখ-২৭/১২/২০২৩খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ১৯(গ)/৪১ তে মামলা রুজু করা হয়।
Post Views: 367



