খাগড়াছড়ি জেলা প্রতিনিধি: যিশু খ্রিস্টের জন্মদিন এবং খ্রিস্টান ধর্মের সব থেকে বড় উৎসব “বড়দিন” উপলক্ষ্যে খ্রিস্ট ধর্মাবলম্বীদের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শুভেচ্ছা উপহার প্রদান, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)। আজ সোমবার (২৫ ডিসেম্বর) যিশু খ্রিস্টের জন্মদিন খ্রিষ্ট ধর্মাবলম্বীদের প্রধান উৎসব ‘বড়দিন’ বিশ্বজুড়ে অত্যন্ত পবিত্র ও আনন্দঘন পরিবেশে দিনটি উদযাপিত হয়।
যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা, বিপিএম(বার), পিপিএম এর পক্ষ হতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) এর তদারকিতে খাগড়াছড়ি জেলার সকল থানার বিভিন্ন চার্চে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।
শুভেচ্ছা উপহার প্রদানকালে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার ‘বড় দিন’ উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল খ্রীষ্ট ধর্মাবলম্বীদের খাগড়াছড়ি জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই দেশে সব সম্প্রদায়ের মানুষ সৌহার্দ্য ও সম্প্রীতির সঙ্গে ধর্মীয় উৎসব উদযাপন করে আসছে। এটাই বাংলাদেশের সমাজের ঐতিহ্য ও রীতি। এই দেশে সব ধর্মই স্বাধীন ও সমান অধিকার। তাই এমন পবিত্র দিনে পুলিশ সুপার সকল খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সকলকে একসাথে বিনয়ের সাথে এই দিনের উৎসব পালনের আহবান জানান।
উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত)মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস) মোঃ জসীম উদ্দিন পিপিএম, খাগড়াছড়ি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তফিকুল আলম, সহকারী পুলিশ সুপার সৈয়দ মুমিদ রায়হান, খাগড়াছড়ি মডেল থানার অফিসার ইনচার্জ তানভীর আহসান ছাড়াও জেলা পুলিশের পদস্থ কর্মকর্তাগণ।




