মিজবাউল হক, চকরিয়া : চকরিয়া উপজেলা যুবলীগ সভাপতি শহিদুল ইসলাম ও তার ছোট ভাই ক্যান্সার আক্রান্ত সাইফুল ইসলামের বিরুদ্ধে চকরিয়া থানায় দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৫ ডিসেম্বর) বিকাল তিনটায় চকরিয়া পৌর শহরের সোসাইটি ডাচ বাংলা ব্যাংকের সামনে উপজেলা যুবলীগের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, যুবলীগ সভাপতি শহীদুল ইসলাম একজন পরিচ্ছন্ন রাজনৈতিক কর্মী। দীর্ঘ রাজনীতি জীবনে ন্যায় নীতির পক্ষে ছিলেন সে। কাউকে ক্ষতি করেননি তিনি। একটি মহল তার রাজনীতির ক্যারিয়ার ধ্বংস করতে অপচেষ্ঠা করছে। তার ছোট শিশু পুত্রকে আহত করে উল্টো যুবলীগ নেতা শহীদ ও ক্যান্সার আক্রান্ত ভাইয়ের বিরুদ্ধে মামলা করা হয়েছে একটি বিশেষ মহলের ইন্দনে। এধরণের ঘটনা কোনভাবে কাম্য নয়।

আওয়ামী লীগ নেতারা আরও বলেন, নতুন ওসি যোগদানের পর থেকে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা নিচ্ছে। যারা ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে মামলা না নিয়ে উল্টো আক্রান্তদের আসামী করা হয়েছে। এভাবে দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করতে থাকলে চকরিয়ার জনগণ ওসির বিরুদ্ধে মাঠে নামতে বাধ্য হবে। তাই দ্রæত মিথ্যা মামলা প্রত্যাহার দাবী জানান বক্তারা।

গত ২১ ডিসেম্বর যুবলীগ নেতা শহীদুল ইসলামের শিশু পুত্র শাহনেওয়াজ কবির ইয়াদ (৮) সহ কয়েকজন বন্ধু মিলে সবুজবাগ মালেক টাওয়ারের উঠানে ব্যাডমিন্টন খেলা করছিলো। ওইসময় মালেক টাওয়ারের ভাড়াটিয়া নুর নবী বাসা থেকে বের হওয়ার সময় গায়ের উপর কর্ক পড়ে। এতে নুর নবী ক্ষিপ্ত হয়ে তার পুত্র ইয়াদকে মারধর করে। পরবর্তীতে নুর নবীকে হামলা করেছে বলে উল্টো ৭ জনের একটি মামলা দায়ের করেন নুর নবী। ওই মামলায় তার ছোট ভাই ক্যান্সার রোগে আক্রান্ত সাইফুলকে আসামী করা হয়।

মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের নেতা এটিএম জিয়া উদ্দিন চৌধুরী জিয়া, সরওয়ার আলম, আমিনুর রশিদ দুলাল, মহসিন বাবুল, জামাল উদ্দিন জয়নাল, এডভোকেট শহিদুল্লাহ চৌধুরী, পৌর আওয়ামীলীগ নেতা আতিক উদ্দিন চৌধুরী, তপন কান্তি দাশ, সুলাল কান্তি সুশীল, আরহান মো. রুবেল, রেজাউল করিম সেলিম ও আজিজুল হক।