আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় বিএনপি-জামাতের অবরোধ চলাকালে পুলিশের উপর হামলার ঘটনায় দক্ষিল জেলা ছাত্রদল নেতা ইসমাইল বিন মনিরসহ তিন বিএনপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার(১৮ ডিসেম্বর) বিকেলে র্যাব-৭ ও পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত অপর দু’জন হলো উপজেলা যুবদল নেতা হারুন চৌধুরী (৫৫) ও সিরাজুল ইসলাম (৩৪)। তাদের মধ্যে ইসমাইল ও হারুন মামলার তালিকাভুক্ত আসামী বলে পুলিশ জানান। গ্রেপ্তারকৃতদের আগামীকাল মঙ্গলবার আদালতে প্রেরণ করা হবে। এ ঘটনায় এ পর্যন্ত পুলিশ নয় জনকে গ্রেপ্তার করেছে।
এ ছাড়া ঘটনায় পুলিশ সন্দেহভাজন আসামি বিএনপি নেতা নাসির ও জামায়াত কর্মী শাহাদাত কে আটক করেছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদ বলেন, গ্রেপ্তারকৃতরা ঘটনার সাথে সরাসরি জড়িত থাকার প্রমাণ রয়েছে। এদের মধ্যে ইসমাইল বিন মনিরকে র্যাব ৭ অভিযান চালিয়ে চট্টগ্রাম নগর থেকে গ্রেপ্তার করে। অপর দু’জনকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
গত ১৩ ডিসেম্বর বিএনপি র অবরোধ কর্মসুচিতে ইটপাটকেলের হামলায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদসহ ৪ পুলিশ সদস্য আহত হয়। এসময় হামলাকারীরা পুলিশের গাড়ি ভাঙচুর হয় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৮ রাউন্ড গুলি ছুঁড়ে এবং এ ঘটনায় পুলিশ এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করে।




