আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় মহান বিজয় দিবস উপলক্ষে প্রথমবারের ১০ কিলোমিটার ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আনোয়ারা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আজ শুক্রবার (১৫ ডিসেম্বর)ভোরে আনোয়ারা সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু টানেলের আনোয়ারা প্রান্ত দিয়ে ১০ কিলোমিটার অতিক্রম করে পুনরায় একই স্থানে এসে ম্যারাথনটি শেষ হয়।

জানা গেছে, তিনটি ক্যাটাগরিতে ১০ কিলোমিটার দূরত্বের এই দৌড়ের সময়সীমা ছিল ১ ঘন্টা ৪০ মিনিট। এতে ৪৩২ জন প্রতিযোগী অংশ নিয়েছিল।

এতে ৪৫ বছর বয়সের উর্ধ্বের প্রতিযোগীদের মধ্যে গৌরপদ সাহা ১ম, মো. তৈয়ব উদ্দিন ২য় ও অসীম বিশ্বাস ৩য় স্থান লাভ করেছেন। ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের মধ্যে শেখ নাহিদ উদ্দিন ১ম, মো. জাকির হোসেন ২য় ও মঈনুল আহমেদ ৩য় স্থান লাভ করেছেন। ১৪ থেকে ১৮ বছর বয়সীদের মধ্যে অনিক ত্রিপুরা ১ম, মো. রাশেদ হোসেন ২য় ও মো. সাইফুল ফরহান ৩য় স্থান অর্জন করেন।

ম্যারাথন শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইশতিয়াক ইমন এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিন সহ বিভাগীয় কর্মকর্তাগণ ও ম্যারাথনে অংশ গ্রহনকারীগণ উপস্থিত ছিলেন।

মহান বিজয় দিবস উপলক্ষে আনোয়ারা উপজেলা প্রশাসনের ম্যারাথনের অনন্য আয়োজন সর্বমহলে প্রশংসি।। আলোচনায় টক অফ দা টাউনে পরিণত হয়েছে।