নুরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় ১৯ দিনব্যাপী চুনতির ঐতিহাসিক সীরতুন্নবী (স.) মাহফিল আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) জোহর নামাজ শেষে শুরু হয়েছে।মাহফিল উদ্বোধন করেছেন চুনতি হাকিমিয়া কামিল (অনার্স-মাষ্টার্স) মাদ্রাসার উপাধ্যক্ষ শাইখুল হাদিস আলহাজ্ব মাওলানা হাফেজ শাহ আলম। উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন, মাহফিল মোতোয়াল্লী কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ।
অধিবেশনে নবী করিম (স.) এর শুভাগমন উপলক্ষে পূর্ববর্তী নবী-রসূলগণের ভবিষ্যৎ বাণীসমূহের বর্ণনা বিষয়ে আলোচনা করেন সাতকানিয়ার কাঞ্চনা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আব্দুল মন্নান শামসী।
মুহাম্মদুর রসূলাল্লাহ্ (স.) এর জন্ম বৃত্তান্ত, নবুয়্যত পূর্ব জীবন, শৈশব, যৌবনকাল ও পরিবারের সামাজিক অবস্থান বিষয়ের ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন লোহাগাড়ার আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা ওসমান গণি।
মাগরিবের নামাজের পর ২য় অধিবেশনে সভাপতিত্ব করেন, আমিরাবাদ সুফিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক (আরবী) আলহাজ্ব মাওলানা আব্দুস সোবহান।
রসূল (স.) এর সুন্নাতসমূহ বিজ্ঞানসম্মত ও সর্বযুগে কার্যকর বিষয়ে আলোচনা করেন চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস হাফেজ মাওলানা মুহাম্মদ নেজাম উদ্দীন।
দাওয়াতে দ্বীনের প্রয়োজনীয়তা এক্ষেত্রে দ্বীনি মাহফিলসমূহের ভূমিকা বিষয়ে আলোচনা করেন নারায়নগঞ্জ জৈনপুরী দরবার আব্বাসী মঞ্জিলের মুবাল্লিগ আলহাজ্ব মাওলানা আব্দুর রহমান জাবেরী।
মহানবী মুহাম্মদ (স.) এর শ্রেষ্ঠতম মু’যিজা আল-কুরআন বিষয়ে আলোচনা করেন পটিয়া এসএম নাসিমা বেগম আলিম মাদ্রাসার শিক্ষক আলহাজ্ব মাওলানা জিয়াউল হক আনসারী।
১ম দিনের ২ অধিবেশনে মাহফিলের সঞ্চালনায় ছিলেন, অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন ও মাওলানা জিয়াউল করিম।
চুনতি সীরত ময়দানে ১৯ দিনব্যাপী এ মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওলানা নাছেরুল হক চিশতী, সাবেক অধ্যক্ষ হাফিজুল হক নিজামী, মাহফিল মোতোয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, আলহাজ্ব ইসমাইল মানিক, এম মাহবুবুল হক, মাওলানা অলিউদ্দীন, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদার, সাইফ উদ্দীন, মোঃ তারেক, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, মাওলানা আমিনুর রহমান ছিদ্দীকী, আহমদুল কবির, মাওলানা মোঃ জমির উদ্দীন, মাওলানা আব্দুল মান্নান ও ফজলে এলাহী আরজু প্রমুখ।
এছাড়া সীরতপ্রেমিক শত শত লোকজন অংশগ্রহণ করেন এ মাহফিলে। ১৯৭২ ইং সনে এ সীরতুন্নবী মাহফিলের গোড়াপত্তন করেন আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ আহমদ শাহ সাহেব কেবলা চুনতি।




