চলতি নভেম্বর মাসের প্রথম ১১ দিনে দেশে ১৫২ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ ২৩ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত বছরের এই ১১ দিনে মোট ১২৩ কোটি ১০ লাখ ডলারের রেমিট্যান্স দেশে এসেছিল।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু ১১ নভেম্বর একদিনেই দেশে ১১ কোটি ৬০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে।
এদিকে, বর্তমান ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১১ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১ হাজার ২৯৮ কোটি ৯০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এটি ১৪ দশমিক ২ শতাংশ বেশি। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ১ হাজার ১৩৮ কোটি ডলার।
Post Views: 17




