লিটন কুতুবী: সভা কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ও কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলহাজ ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা নির্বাহী অফিসার দীপংকর তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে আজ মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর)সকালে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সভাকক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় কুতুবদিয়া সহকারি কমিশনার (ভূমি) জজ মিত্র চাকমা, কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ তাহের, উত্তর ধুরুং ইউপির চেয়ারম্যান আলহাজ আবদুল হালিম সিকদার, দক্ষিণ ধুরুং ইউপির চেয়ারম্যান আলহাজ আলা উদ্দিন আল আজাদ, লেমশীখালী ইউপির প্যানেল চেয়ারম্যান নাজেম উদ্দিন নাজু, কৈয়ারবিল ইউপির চেয়ারম্যান আলহাজ আজমগীর মাতবর, বড়ঘোপ ইউপির চেয়ারম্যান আবুল কালাম, আলী আকবর ডেইল ইউপির চেয়ারম্যান আলহাজ জাহাঙ্গীর আলম সিকদার, কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস,কে,লিটন কুতুবী, বাংলাদেশ কোস্ট গার্ড প্রতিনিধি আওলাদ, ফায়ার সার্ভিস ও ডিফেন্স স্টেশন ইনচার্জ সোহেল আহমদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, এনজিও প্রতিনিধি, সংবাদকর্মী উপস্থিত ছিলেন।
সভায় কুতুবদিয়া উপজেলার উন্নয়ন, আইনশৃংখলাসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।




