প্রেস বিজ্ঞপ্তি:  সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের ০২ নং ভবনের সম্মেলন কক্ষে আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর)সকালে সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ও পরিচালক (স্থানীয় সরকার) জাকারিয়ার সভাপতিত্বে বিভাগীয় পর্যায়ের জাতীয় শোক দিবস ২০২৩ পালন উপলক্ষ্যে ’আমার চোখে বঙ্গবন্ধু’ বিষয়ে এক মিনিটব্যাপী ভিডিও চিত্র তৈরি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকারিয়া বলেন, বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর রাজনৈতিক দর্শন, আদর্শ, কর্মজীবনের অনুপ্রেরণা কোমলমতি ছাত্র-ছাত্রীদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ‘আমার চোখে বঙ্গবন্ধু’ বিষয়ে এক মিনিট ব্যাপী ভিডিও চিত্র তৈরীর প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (অ্যাডমিন এন্ড ফিন্যান্স মোঃ জেদান আল মুসা।
সভায় সিলেট বিভাগের সরকারি কর্মকর্তা, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও শিক্ষকসহ বিজয়ী ছাত্র-ছাত্রী ও অবিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।