দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক মোহাম্মদ মোরশেদ আলম সংস্থাটির মহাপরিচালক হিসেবে পদোন্নতি লাভ করেছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুদকের প্রশাসন ও মানবসম্পদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। তিনি দুদকের নিজস্ব জনবল থেকে নিয়োগ পাওয়া সপ্তম কর্মকর্তা, যিনি পরিচালক থেকে মহাপরিচালক পদে উন্নীত হলেন।

এর আগে দুদকের নিজস্ব কর্মকর্তা হিসেবে আক্তার হোসেন, মীর জয়নুল আবেদীন শিবলী, সৈয়দ ইকবাল হোসেন, আব্দুল্লাহ আল জাহিদ ও শিরীন আক্তার পরিচালক থেকে মহাপরিচালক পদে পদোন্নতি পেয়েছিলেন। মোহাম্মদ মোরশেদ আলম ১৯৯৫ সালে সহকারী পরিচালক হিসেবে দুদকে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবন শেষে তিনি এবার মহাপরিচালক পদে দায়িত্ব পেলেন।

একই দিনে দুদক আরও সাত কর্মকর্তাকে পরিচালক পদে পদোন্নতি দিয়েছে। পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন—চলতি দায়িত্বে থাকা ব্যাংক শাখার পরিচালক এ এস এম সাজ্জাদ হোসেন, দুদক বিকার পরিচালক (চলতি দায়িত্ব) মো. মাসুদুর রহমান এবং প্রধান কার্যালয়ের উপপরিচালক মোছা. সেলিনা আক্তার মনি, ফারজানা ইয়াসমিন, মো. হাফিজুল ইসলাম, মো. নাজমুচ্ছায়াদাত ও মো. ফয়সাল।