গাইবান্ধা প্রতিনিধি: উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ তথা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিকল্প নেই। তাই আগামীতেও আওয়ামী লীগকে নির্বাচিত করতে তিনি সবাইকে আহ্বান জানিয়েছেন।আজ শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের দরবস্ত ইউনিয়ন ২নং ওয়ার্ড হিন্দু পাড়া যুবসমাজের আয়োজনে “শেখ হাসিনার অঙ্গিকার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ” শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে গাইবান্ধা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ এসব কথা বলেন।
তিনি বলেন, নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে বিশ্ব দরবারে বাংলাদেশ এখন মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এখন বাংলাদেশ আর তলাবিহীন ঝুড়ি নেই। বিশ্বের সবাই এখন বাংলাদেশ নিয়ে প্রশংসা করে। এর মূল কারণ হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্ব।
দরবস্ত ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মনোরঞ্জন রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোবিন্দগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক ও কামারদহ ইউপি চেয়ারম্যান তৌকির হাসান রচি, গুমানীগঞ্জ ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান মুরাদ, পৌর ছাত্রলীগের আহবায়ক আরিফুজ্জামান আরিফ, সাবেক উপজেলা যুবলীগ নেতা রুহুল আমিন সিহাব, বরিশাল হাইস্কুলের শিক্ষক নিবারন বিএসসি, ধাপেরহাট হাইস্কুলের শিক্ষক মনোরঞ্জন মাষ্টার, ২ নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক শিমুল, কোমরপুর চারমাথা হাইস্কুলের শিক্ষক উত্তম মাষ্টার, ২নং ওয়ার্ড আওয়ামীলীগ সদস্য বিনয় চন্দ্র বাবলু, সদস্য বিমলেন্দু চন্দ্র বর্মনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।