গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন সমূহ তুলে ধরে নৌকায় ভোট চেয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলার রাখালবুরুজ আমতলী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন এ আলোচনা সভার আয়োজন করে। উপজেলা জুড়ে সরকারের উন্নয়ন প্রচারের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী বাদু।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। টানা তিনবারের শাসনামলে সার্বিক উন্নয়নে বাংলাদেশ বিশ্বের রোল মডেলে পরিণত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদৃষ্টিসম্পন্ন রাষ্ট্র পরিচালনার দক্ষতায় অভূতপূর্ব উন্নয়নের ধারা অব্যাহত রাখতে রাখালবুরুজ ইউনিয়নের সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে নৌকার জন্য কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন,দপ্তর সম্পাদক রোকনুজ্জামান বুদু,ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান শিবলু,উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, মুক্তার হোসেন,তারিফ চৌধুরী,জেলা মৎসজীবী লীগ নেতা গোলাম কাদির মিঠু,তাঁতীলীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান মাফি সহ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য নুরজাহান বেগমসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Post Views: 262




