লিটন কুতুবী: কুতুবদিয়ার বড়ঘোপ বাজারের চাঁন মিয়া পাড়া এলাকায় সাত ঘরে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। চোরের দল গত সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে সাতটি ঘরে চুরি হয়েছে বলে দাবী করেন মালিকরা।
জানা গেছে, বড়ঘোপ ইউনিয়নের চাঁন মিয়া পাড়া গ্রামের বাবু সুধীর শীল, ডাক্তার রাজীব শীল,মাষ্টার বিমল শীল, এডভোকেট শৈবাল শীল, বাদল শীল, মাধব বঞ্জ শীলের ঘরে ডুকে চোরের দল মূল্যবান মালামাল নিয়ে যায়।
মাষ্টার বিমল শীল জানান, সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে সবাই ঘুমিয়ে পড়লে চোরের দল তার ঘরসহ সাতটি ঘরে ডুকে মালামাল চুরি করে নিয়ে যায়। বড়ঘোপ বাজারের মকছুদ ইলেক্ট্রনিকের দোকান সংস্কারের সময় মালামাল তাঁর ভবনের নীচ তলায় রেখেছিল। সোমবার দুপুরে মকছুদের দোকানের মালামাল সরিয়ে ফেলে। ঐ দোকানের মালামাল চুরির উদ্দেশ্য গিয়ে ইলেক্ট্রনিক মালামাল না পেয়ে এ সব ঘরে ঢুকে।
এলাকার লোজ জনের অভিযোগ, চাঁন মিয়া পাড়া এলাকায় গাঁজা ব্যবসায়ী প্রদীপের ঘরে গাঁজা সেবন করে রাতে এসব মাদক সেবনকারীরা চুরির ঘটনায় জড়িয়ে পড়ে বলে ধারণা করেন। ঘর চুরির ঘটনার বিষয়ে এখনো কেহ অভিযোগ করেনি বলে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ কানন সরকার নিশ্চিত করেন।
বড়ঘোপ ইউপির ২নং ওয়ার্ডের মেম্বার মাহাবুব আলম মাতবর বলেন, এলাকায় ঘর চুরির খবর পাওয়া গেছে। যেসব ঘর ছুরি হয়েছে অধিকাংশ ঘরে লোকজন থাকে না। সবাই চট্টগ্রামে থাকে। এ সুবাধে চোরের দল চুরি করার সুযোগ পেয়েছে। চোর সনাক্তের প্রক্রিয়া চলছে।




