কক্সবাজার প্রতিনিধিঃ বিশ পর্যটন দিবস উপলক্ষে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে শুরু হতে যাচ্ছে সপ্তাহ ব্যাপি পর্যটন মেলা ও বীচ কার্নিভাল। এই উৎসবকে ঘিরে থাকছে জমকালো নানা আয়োজন।

প্রশাসন বলছে, আগত পর্যটকদের চমক দিতে সপ্তাহ ব্যাপি ভিন্নধর্মী আয়োজন থাকবে উৎসবে।

কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. ইয়ামিন হোসেন বলেন, সপ্তাহ ব্যাপি পর্যটন মেলা ও বীচ কার্নিভালে প্রতিদিনই থাকবে নানা আয়োজন। এসবের মধ্যে রয়েছে সার্কাস প্রদর্শনী, বীচ বাইক, সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে শো, আতশবাজি, রোড শো, সেমিনার, ঘুড়ি উৎসব, ম্যাজিক শো, ফায়ার স্পিন, লাইফ গার্ড রেসকিউ প্রদর্শনী, ফানুস উৎসব, সার্ফিং প্রদর্শনী, বীচ ম্যারাথন, বীচ ভলিবল, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান এবং কনসার্ট।

মো. ইয়ামিন হোসেন বলেন, পর্যটক ও দর্শনার্থীদের বিনোদনে এবারের মেলায় রাখা হচ্ছে বিনামূল্যে সার্কাস প্রদর্শনী। লোকাল শিল্পীর পাশাপাশি বিভিন্ন অঞ্চল থেকে শিল্পীরা আসবেন। আসছেন কুষ্টিয়া লালন একাডেমি ও সিলেট আঞ্চলিক ভাষার শিল্পীরা। এছাড়াও সুনামগঞ্জ থেকে আগত শিল্পীরা পরিবেশন করবেন হাসন রাজার গানসহ আঞ্চলিক ভাষায় নানা গান। ময়মনসিংহ থেকে মহুয়াপালা, কুড়িগ্রাম থেকে ভাওইয়া গানের শিল্পীরা আসবেন। বান্দরবান এবং খাগড়াছড়ি থেকে আসবেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর টিম। চট্টগ্রাম থেকে আঞ্চলিক গানের খ্যাতিমান শিল্পী প্রেম সুন্দর ছাড়াও আসবেন জাতীয় পর্যায়ের শিল্পীরা।

একেকদিন মঞ্চে গাইবেন লিজা, ঐশী, আভাসের তুহিন, রবি চৌধুরী, নিশিতা বড়ুয়াসহ আরও অনেক জাতীয় শিল্পী। ৭ দিন গানে আড্ডায় নানা জমকালো আয়োজনের মাধ্যমে পর্যটকসহ স্থানীয় দর্শনার্থীদের মাতিয়ে রাখবে পর্যটন মেলা ও বীচ কার্নিভাল।

২৭ অক্টোবর বান্দরবান নৃত্য দল, বাংলা গানের নাচ, ব্যান্ড দল বাউলা ফড়িং, আঞ্চলিক গান করবেন বুলবুল আক্তার, স্থানীয় সংগীত শিল্পী পারভেজ খান, ইফতি, সুনামগঞ্জ শাহ আব্দুল করিমের গানের দল, ফাতেমা তুয যাহারা ঐশি। ডিজে তুষার।

২৯ সেপ্টেম্বর খাগড়াছড়ি গীতিনাট্য দল, আবছার হাব বান্ড, হিরো আবদুল্লাহ, এনি বড়ুয়া, শাহজাহান চৌধুরী সাজু, প্রেম সুন্দর বৈঞ্চব, নীশিতা বড়ুয়া ও ডিজে প্রান্ত। ৩০ সেপ্টেম্বর বাংলা নাচ, ব্যান্ড পেপার ব্যাচ, রাহুল, অদিতি বড়ুয়া, প্রিন্স অফ আর্টিস্ট (চট্টগ্রাম), কুষ্টিয়ার লালন দল, লিজা ও ডিজে সবুজ। ০১ অক্টোবর রাখাইন নৃত্য, গান করবেন নাসির উদ্দিন বিপু, রাহিনাতুল জান্নাত কান্না, ভাওয়াইয়া, কুদ্দুস বয়াতী, শফিক তুহিন ও আয়েশা মৌসুমী এবং ডিজে পূজন। ০২ অক্টোবর মহুয়া পালা নৃত্য নাট্য, ব্যান্ড ওআইজি, বিদেশি দল, টুইংকেল, রিসাত, সফি মন্ডল, আভাস-তুহিন ও ডিজে ইমন। ০৩ অক্টোবর রাখাইন নৃত্য, গান নগর, ধ্রুব রাসেল, অর্পিতা, সিলেটের আঞ্চলিক গান, রবি চৌধুরী ও চিরকুট ব্যান্ড।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের পুলিশ সুপার মো. জিল্লুর রহমান বলেন, সারাবছর পর্যটক নিরাপত্তায় আমরা সচেষ্ট থাকি। মেলা উপলক্ষে নেয়া হয় বিশেষ সতর্কতা। এবারও এর ব্যত্যয় ঘটবে না। কয়েক স্তরের নিরাপত্তা বলয়ে ঢাকা থাকবে সৈকত ও মেলা প্রাঙ্গন। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রফিকুল ইসলাম, বিশ্বের দীর্ঘতম সৈকত নগরী কক্সবাজারে এখন সারাবছরই পর্যটক সমাগম থাকছে। পর্যটন দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী মেলা কক্সবাজারকে বিশ্বময় আরো সমাদৃত করবে। সেটা মাথায় নিয়ে সামগ্রিক নিরাপত্তা নিশ্চিতে আমারাও প্রস্তুত। নিয়মিত টহলের পাশাপাশি সাদা পোশাকেও বিশেষ টিম মাঠে কাজ করবে।

কক্সবাজারের জেলা প্রশাসক ও বীচ ম্যানেজমেন্ট কমিটির সভাপতি মুহম্মদ শাহীন ইমরান বলেন, পর্যটন মেলা ও বীচ কার্নিভালে লোকারণ্য হবে কক্সবাজার এমনটিই আশা করছি। মেলায় পর্যটকদের চাহিদাসম্পন্ন জিনিসপত্র তুলে ধরা হবে। সার্বিক নিরাপত্তায় মাঠে থাকবে নির্বাহি ম্যাজিস্ট্রেট সমেত ভ্রাম্যমাণ আদালত।