বান্দরবান প্রতিনিধি: চাঁদা আদায়কাল নিরাপত্তাবাহিনীর পাল্টা গুলিতে কুকি চিন আর্মি (কেএনএফ’র) এক সদস্য গুরত্বর আহত হয়েছে। আহত কেএনএ সদস্যের নাম বয় রাম বম(২৫)। আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রুমা বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিন একবেলা রুমা বাজারের সাপ্তাহিক হাটের দিন। এ দিনে কেএনএফ এর সদস্যরা ব্যবসায়ীদের কাছ থেকে প্রকাশ্যে চাঁদা নিতে বাজারে আসবে এমন গোপন সংবাদের ভিত্তিতে নিরাপত্তাবাহিনীর সদস্যরা ওঁৎ পেতে সেখানে অঅবস্থান নেয় । সকাল ১১টার দিকে ৩-৪জন কেএনএফ সদস্য রুমা বাজারে ব্যবসায়ীদের নিকট থেকে প্রকাশ্যে চাঁদা নিতে আসলে কেএনএফ সদস্যরা নিরাপত্তাবাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে তাদের দিকে গুলি চালালে নিরাপত্তাবাহিনীও পাল্টা গুলি ছোঁড়ে। এ সময় কেএনএফ সদস্যরা ৪-৫ রাউন্ড গুলি চালায়। জবাবে নিরাপত্তাবাহিনীও ৫ রাউন্ড গুলি চালায়। এতে বয় রাম বম(২৫) নামের এক কেএনএফ সদস্য গুলিবিদ্ধ হয়। বাকিরা বিভিন্ন দিকে দৌড়ে পালিয়ে যায়। তার শরীরে মোট তিনটি গুলি লেগেছে। দুইটি গুলি পিঠে এবং একটি গুলি ডান পায়ের হাঁটুর ওপরে লেগেছে।
এসময় তার নিকট থেকে একটি দেশীয় বন্দুক উদ্ধার করা হয়। আহত বয় রাম বম রুমা সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বেথেল পাড়ার বাসিন্দা। বর্তমানে তিনি রুমা সদর উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনার পর ওই এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে এলাকায়।
এ বিষয়ে কেএনএফ তাদের ফেসবুক পেইজে অপপ্রচার চালাচ্ছে যে গোলাগুলিতে বয় রাম বম নাকি মারা গেছে, যা সম্পূর্ণ মিথ্যা ।
এদিকে স্হানীয় শান্তিপ্রিয় পাহাড়িদের অভিযোগ কেএনএফ সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীদের মিথ্যা অপপ্রচার, নির্যাতনে ও অত‍্যাচারে পাহাড় এখন অশান্ত হচ্ছে। সরকারের কাছে পাহাড়ি সাধারণ জনগোষ্ঠীর দাবী সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান আরো জোরদার করে পাহাড়ি সন্ত্রাসীদের দমন ও নির্মুল করে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা।