আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় জগ্ননাথ ডিপার্টমেন্টাল স্টোরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল নগদ ৬৫ হাজার টাকাসহ ২ লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে অভিযোগ রয়েছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। এদিকে থানার প্রধান গেটের কাছেই চুরির ঘটনা ঘটায় অন্যান্য দোকান মালিকদের মধ্যে চোর আতঙ্ক বিরাজ করছে।

সূত্র প্রকাশ গত ১৫ সেপ্টেম্বর দিবাগত রাতে আনোয়ারা স্টেশন রোডে জগ্ননাথ ডিপার্টমেন্টাল স্টোর চুরি হয়। চোরেরা দোকানের উপরে উঠে টিন কেটে প্রবেশ করে।দোকানের ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ ৬৫ হাজার টাকা ও মূল্যবান দামি জিনিসপত্রগুলো নিয়ে যায়। শনিবার সকালে দোকানের মালিক এসেই দোকান খুলেই দেখে উপরে টিনে খোলা। দোকানের জিনিসপত্র এলোমেলো ও নগদ টাকা মূল্যবান জিনিসপত্র নেই।

দোকানের মালিক মিলন নাথ জানায়, নগদ টাকাসহ দুই লাখ টাকার মালামাল নিয়ে গেছে চোরের দল। থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এদিকে খবর পেয়ে আনোয়ারা থানার সেকেন্ড অফিসার কাউছার হুসাইন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদেরকে শনাক্ত ঘরে আইনের আওতায় নেয়া হবে।