প্রেস বিজ্ঞপ্তি: বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং জনসমাগমের মধ্য দিয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলায় আজ রবিবার (১৭ সেপ্টেম্বর)সকাল  উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালী ও আলোচনা সভার মাধ্যমে উদযাপিত হচ্ছে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩। এই উপলক্ষ্যে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চত্ত্বরে তিন দিনব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে।
মেলায় উপজেলা পরিষদে ন্যস্ত বিভিন্ন দপ্তর ও ইউনিয়ন পরিষদসহ ১৫ টি স্টল স্থাপন করা হয়েছে। স্টলসমূহের মাধ্যমে বিভিন্ন নাগরিক সেবা তাৎক্ষণিকভাবে জনসাধারণকে প্রদান করা হচ্ছে। তাছাড়া সেবা প্রদানের পদ্ধতি, বিগত সময়ে অর্জিত সাফল্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে স্টলে আগত দর্শনার্থীদের ধারণা দেয়া হচ্ছে।
তরুন প্রজন্মকে এই কার্যক্রমের সাথে সম্পৃক্ত করার প্রয়াসে উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের নবম-দশম শ্রেণির শিক্ষার্থীরা স্টল পরিদর্শন করে গ্রুপ এসাইনমেন্ট আকারে স্ব-স্ব প্রতিষ্ঠানে রিপোর্ট প্রদান করবেন।
দলগত এই এসাইনমেন্ট এর মাধ্যমে শিক্ষার্থীদের দলবদ্ধ হয়ে কাজ করার দক্ষতা বাড়বে এবং সেই সাথে বিভিন্ন সেবা গ্রহণ/প্রদানের পদ্ধতি সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরি হবে।