প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তপক্ষ, সাতক্ষীরার উদ্যোগে ও উপজেলা শিক্ষা অফিসের সহযোগিতায় আজ শনিবার (১৬ সেপ্টেম্বর)সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা সদরে অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা সদর উপজেলার ৫০টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ে এবং বিদ্যালয়ের আশেপাশের দোকানে নিরাপদ খাদ্য নিশ্চিত ও কোমলমতি শিশুদের মাঝে নিরাপদ খাদ্যের বার্তা পৌছে দিতে শিক্ষকগণ উদ্যোগী হবেন এবং প্রতি ক্লাসে নিরাপদ খাদ্য বিষয়ে আলোচনা করবেন বলে শিক্ষকরা প্রতিশ্রুতিবদ্ধ। বাচ্চাদের টিফিনসহ পানির পাত্র যেন নিরাপদ হয় এবং প্রাত্যাহিক জীবনে নিরাপদ খাদ্যের চর্চা নিশ্চিত করতে পারলেই স্মার্ট বাংলাদেশে স্মার্ট প্রজন্ম তৈরি হবে।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপক জেলা নিরাপদ অফিসার মো: আশরাফুল আলম নিরাপদ খাদ্য বিষয়ে বিশদ আলোচনা করেন।
অনুষ্ঠানে আলোচক হিসেবে তথ্যবহুল আলোচনা করেন মো: নাজমুল হাসান, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সাতক্ষীরা ও ডা: রাহুল দেব রায়, মেডিক্যাল অফিসার, সাতক্ষীরা সদর।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর স্যানিটারি ইন্সপেক্টর মো: আবুল কাশেম, ক্যাব সদস্য সাকিবুর রহমানসহ কর্মচারীবৃন্দ।
Post Views: 1,072




