লামা প্রতিনিধি: বেকারি পণ্যের নামে আসলে আমরা কি খাচ্ছি ? বান্দরবানের লামায় বেশিরভাগ বেকারি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগের যেন শেষ নেই। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন করা হচ্ছে। খাদ্য উৎপাদন ও সংরক্ষণেও রয়েছে চরম অব্যস্থাপনা। এছাড়াও পণ্য রাখার ঘর যেমন অপরিষ্কার। পোকামাকড়েও ভরপুর।
সর্বোপরি কোন বেকারিতে নেই বিএসটিআইয়ের লাইসেন্স। অনুমোদন ছাড়াই বেকারি পণ্যের উৎপাদন এখন নিয়মিত বিষয় হয়ে উঠেছে। ফলে মানব স্বাস্থ্যের বিষয়টি এখন হুমকির মুখে পড়ছে। এই হলো লামার অধিকাংশ, বেকারি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর চিত্র।
স্থানীয়রা জানায়, বেকারি পণ্য থেকে হোটেল, এমনকি বিশুদ্ধ খাবার পানিও সম্পূর্ণ ভেজাল মুক্ত নয়। এসব প্রক্রিয়াজাত খাবার উৎপাদনে কোন নিয়মনীতির বালাই নেই। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে প্রস্তুতকৃত খাদ্য উৎপাদন, বিতরণ ও সংরক্ষণ করা হচ্ছে। পচা ও বাসি খাবার মিলছে অনেক উন্নতমানের হোটেলগুলোতে। কাঁচা এবং রান্না করা খাবার ফ্রিজে একসঙ্গে সংরক্ষণ করা হচ্ছে। বেকারি পণ্য চরম নোংরা পরিবেশে তৈরি হচ্ছে। উৎপাদনের সঙ্গে জড়িতসহ কর্মচারীদের কোন স্বাস্থ্য সনদ নেই।
বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের খাবার স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।হোটেলগুলোতে চরমভাবে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশের দেখা যায়।এমনকি ফ্রিজের খাদ্য সংরক্ষণ নিয়ে বিস্তর অভিযোগ। রান্না করা খাবার এবং কাঁচা খাবার একসঙ্গে সংরক্ষণ করা হচ্ছে। আবার খাদ্যের কোন লেবেলিং নেই।বিশেষ করে খাদ্যের উৎপাদন এবং মেয়াদসহ পণ্যের গায়ে লেবেল সেঁটে দেয়ার নিয়ম রয়েছে। কিন্তু তথ্য সংগ্রহ কালে এসবের কিছু দেখা মেলেনি। মান বজায় রেখে পণ্য উৎপাদন করছে না।
সরজমিন গিয়ে দেখা যায়, কারখানার ভেতরে-বাইরে নোংরা কাদা, তরল ময়লা-আবর্জনা পরিবেশ। দুর্গন্ধের ছড়াছড়ি। আশপাশেই নর্দমা ময়লার স্তুূপ। মশা-মাছির ভন ভন অবস্থান। এছাড়াও রাত-দিন গরমে ঘামে চুপসানো অবস্থায় খালি গায়ে বেকারি শ্রমিকরা আটা-ময়দা-দলিত মথিত করে। সেখানেই তৈরি হয় ব্রেড, বিস্কুট, কেকসহ নানা লোভনীয় খাদ্য। উৎপাদন ব্যয় কমাতে এসব বেকারির খাদ্যপণ্যে ভেজাল আটা, ময়দা, ডালডা, তেল, পচা ডিমসহ নিম্নমানের বিভিন্ন উপকরণ ব্যবহার করা হচ্ছে। কেক ও ব্রেড তৈরির জন্য পেপারমেন্ট, সোডা ও ব্রেকিং পাউডার ব্যবহার করা হচ্ছে।
বেকারি কারখানায় উৎপাদিত খাদ্যদ্রব্য সতেজ রাখতে টেক্সটাইলের রংসহ নানা কেমিক্যালও ব্যবহার করতে দেখা যায়। কারখানাগুলোতে দেদারচ্ছে ব্যবহৃত হচ্ছে ভেজাল আটা, ময়দা, ডালডা, তেল ও পচা ডিম। বেকারিতে পচা ডিম ব্যবহার যেন সাধারণ বিষয়।
বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের পরিবেশে ও যেসব দ্রব্য দিয়ে বেকারি পণ্য উৎপাদন করা হচ্ছে তা মানব স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ।
Post Views: 222




