রাজীব সরকার, ঢাকা: মহাখালী টিবি গেইট এলাকায় রয়েছে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, শেখ রাসেল গ্যাস্টোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল। এই তিনটি হাসপাতাল যাওয়ার একমাত্র রাস্তার ফুটপাত ভয়াবহ দখলের কবলে।

ভয়াবহ বলতে হয় এই কারণে যে এখানকার ফুটপাত চা-সিগারেটের দোকানদাররা এমনভাবে দখল করেছে—খদ্দের বসার জন্য টুল পেতে দিয়েছে ফুটপাতের ওপর। বলা চলে পথচারীদের হাঁটার জন্য এক ইঞ্চি জায়গাও অবশিষ্ট নেই। পথচারীরা যদি ফুটপাত দিয়ে হেঁটে যেতে চায় তাহলে টুলে বসে থাকা খদ্দেরের গা ঘেঁষে যেতে হয়। পুরুষরা না হয় এমনভাবে হেঁটে যেতে পারে, কিন্তু নারীদের ক্ষেত্রে বিভ্রান্তিকর।

এছাড়া চা-সিগারেটের দোকানে ধূমপায়ীরা ধূমপান করতে থাকেন। এখান দিয়ে হেঁটে যাওয়া অধূমপায়ীদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ব্যস্ততম রাস্তার ফুটপাতের এমনভাবে দখল দেখে মনে হয়—এর কোনো অভিভাবক নেই! এই রাস্তা যারা ব্যবহার করে তাদের অধিকাংশই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাসপাতালে চিকিত্সার জন্য আসা রোগী ও তাদের স্বজন।

ফুটপাত দখলে থাকায় তাদের মূল রাস্তা দিয়ে হাঁটাচলা করতে হয় ঝুঁকি নিয়ে। এই রাস্তায় সবসময় গাড়ির চাপ থাকে; তাছাড়া ব্যাটারি চালিত বেপরোয়া অটোরিকশা চালকরা প্রতিদিনই দুর্ঘটনা ঘটায়। এমন পরিস্থিতিতে এই রাস্তার ফুটপাত দখলমুক্ত করা জরুরি।