মুহাম্মদ গিয়াস উদ্দিন, পেকুয়া: মোবাইল ফোনে অনৈতিক কর্মকান্ডের অশ্লীল ভিডিও/ছবি ধারনের ঘটনার সত্যতা পেয়ে কক্সবাজার জেলার পেকুয়া উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে কর্মরত দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল ১১ সেপ্টেম্বর বিকালে পরিবার পরিকল্পনা অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক গোলাম মো: আজম ৪১৫নং স্মারকমূলে এক দাপ্তরিক আদেশের পরিপ্রেক্ষিতে পেকুয়ার বিতর্কিত দু’কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তারা হলেন, পেকুয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সাবেক পরিবার পরিকল্পনা সহকারী এনামুল হক পারভেজ ও উপজেলার শীলখালী ইউনিনের ২/খ ইউনিটের পরিবার কল্যাণ সহকারী তাহমিনা ইয়াসমিন।

সাময়িক বরখাস্তের আদেশে উল্লেখ করা হয়েছে, পেকুয়া উপজেলায় কর্মরত থাকাকালীন সময়ে উভয়ে অশ্লীল ভিডিও/ছবি ধারণের অভিযোগের সাথে জড়িত থাকায় এর স্বপক্ষে প্রমাণসহ গত এক মাস পূর্বে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন বরখাস্তকৃত কর্মচারী এনামুল হক পারভেজের স্ত্রী ফাহমিদা তাসনীম। এরই প্রেক্ষিতে ঘটনার সত্যতা পাওয়ায় তাদের দু’জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্ত কর্মচারী এনামুল হকের বাড়ি বাঁশখালী উপজেলার জলদী গ্রামে এবং তাহমিনা ইয়াছমিনের বাড়ি পেকুয়া উপজেলার শিলখালী গ্রামে।

পেকুয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জসীমুদ্দিন মো: ইউসুফ জানান, অনৈতিক কর্মকান্ডের ভিডিও/ছবি ধারণ করে অধিপ্তরের ভাবমূর্তি ক্ষুন্ন করায় উর্দ্ধতন কর্তৃপক্ষ দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে।