রংপুর জেলা প্রতিনিধি: রংপুরে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস-২০২৩ পালিত হয়।আজ মঙ্গলবার (১৫ আগস্ট)সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে যথাযথভাবে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণ করা হয়। সকাল ৯ টায় ডিসি মোড়স্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে কালো ব্যাজ ধারণ করে পুষ্পস্তবক অর্পণ শেষে গার্ডঅব অনার প্রদান করা হয়। এছাড়াও জাতির পিতার ম্যুরালের সামনে নীরবে দাঁড়িয়ে ০১ (এক) মিনিট শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত করা হয়।
সকাল ১০.৩০ ঘটিকায় ডিসি মোড়স্থ বঙ্গবন্ধু ম্যুরাল থেকে একটি শোক র্যালী যাত্রা করে টাউন হলে গিয়ে সমাপ্ত হয়।
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সকাল ১১টায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকীতে রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের সভাপত্বিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান বলেন, বঙ্গবন্ধু বাঙালি জাতির মুক্তির পথ প্রদর্শক। তিনি নিজের আত্মত্যাগের বিনিময়ে বাঙালিকে একটি স্বাধীন দেশ উপহার দিয়ে গেছেন। তিনি চেয়েছিলেন সোনার বাংলা গড়তে কিন্তু ১৯৭৫ সালে ১৫ আগস্ট কিছু নরপশু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে নির্মম ভাবে হত্যা করে। মানুষের মধ্যে যখন বোধ হারিয়ে যায় তখন মানুষ পশুতে পরিণত হয়। এই নরপশুরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, হত্যা করতে চেয়েছিল বাংলাদেশের সকল মানুষের স্বপ্ন ও অগ্রগতিকে। তবে বঙ্গবন্ধুর আর্দশ ও চেতনা কাজে লাগিয়ে তাঁর সন্তান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে যাচ্ছেন উন্নয়নের মহান সড়কে। বিজ্ঞান ও প্রযুক্তির সাথে তাল মিলিয়ে তথ্য প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করে ডিজিটাল বাংলাদেশে রুপান্তরিত করেছেন।
তিনি আরও বলেন, সমাজের ভিতর যখন সামাজিক মূল্যবোধ পরিপূর্ণরুপে বিকশিত হবে এবং সবাই নেতিবাচক দিকগুলো পরিহার করতে পারবো তখনি সোনার বাংলাদেশ গঠন সম্ভব হবে। তাই সমাজের প্রতিটি মানুষকে শিক্ষিত ও সামাজিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক হতে হবে। ছাত্র-ছাত্রীদেরকে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন হতে হবে এবং মাদককে পরিহার করে দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে মনোনিবেশ করতে হবে।
আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন, কবিতা পাঠ, শিশুদের রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাদ যোহর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, রংপুর/কেরামতিয়া জামে মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ে সকল মসজিদে বাদ যোহর দোয়া মাহফিল এবং মন্দিরসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে সুবিধাজনক সময়ে প্রার্থনা অনুষ্ঠান আয়োজন করা হয়।
রংপুর আঞ্চলিক কার্যালয় বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন স্ব-স্ব কেন্দ্রে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৮ তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করে এবং সংবাদপত্র সমূহ বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করে। এদিবসটি উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম ভবন প্রাঙ্গণে আঞ্চলিক তথ্য অফিস, রংপুর কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান-এর উপর আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
রংপুর জেলার সকল প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে সুবিধাজনক সময়ে জাতীয় শোক দিবসের সাথে সংগতিপূর্ণ আলোচলা সভা, কবিতা পাঠ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, হামদ্-নাত প্রতিযোগিতা, পবিত্র কোরআন খতম এবং দোয়া-মাহফিলের আয়োজন করা হয়।
এছাড়াও রংপুর রেঞ্জ ডিআইজি মোঃ আব্দুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান, রংপুর জেলা পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
Post Views: 282




