নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আজ মঙ্গলবার (১৫ আগস্ট)সকালে আলোচনা সভা ও দোয়া মাহফিল এডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়াম, টাউন হল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।এতে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম, জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম, এহতেশামুল আলম, সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ, ময়মনসিংহ জেলা শাখা, এডভোকেট মোঃ মোয়াজ্জেম হোসেন বাবুল, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ময়মনসিংহ জেলা শাখা, বাংলাদেশ আওয়ামীলীগ ইউসুফ খান পাঠান, চেয়ারম্যান, জেলা পরিষদ সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি বলেন, ১৫ আগস্ট, ইতিহাসের পাতায় সবচেয়ে বর্বর, জঘন্য এবং নৃশংসতম একটি দিন। পঁচাত্তরের এই দিনে সুবেহ সাদিকের সময় যখন ধানমন্ডি ৩২ নম্বরে নিজ বাসভবনে সপরিবারে বঙ্গবন্ধুকে বুলেটের বৃষ্টিতে ঘাতকেরা ঝাঁঝরা করে দিয়েছিল, তখন যে বৃষ্টি ঝরেছিল, তা যেন ছিল প্রকৃতিরই অশ্রুপাত।
তিনি বলেন, কাল থেকে কালান্তরে জ্বলবে এই শোকের আগুন। তাই আজকের এই দিনে সচিত্র চিত্তে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শাহাদাত বরণকারীদের। তারপর একে একে সকল অতিথি তাদের বক্তব্যে বঙ্গবন্ধু ও তার পরিবারের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান এবং ঘৃণ্য এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তাদের সকলের প্রতি ঘৃণা প্রকাশ করেন।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি বিভিন্ন স্কুলের রচনা ও চিত্রাঙ্গন প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
পরবর্তীতে সকল অতিথিবৃন্দ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, ময়মনসিংহ জেলা শাখা কর্তৃক আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
Post Views: 239




