মোঃ সফিউল আলম, (কুমিল্লা) চৌদ্দগ্রাম প্রতিনিধি :আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গতকাল বুধবার সকাল ১০টায় গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী জননেএী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাত করেন বেলজিয়াম আওয়ামীলীগের সন্মানিত সভাপতি বজলুর রশীদ বুলু।
এইসময় উপস্থিত ছিলেন বেলজিয়াম আওয়ামীলীগের সভাপতি বজলুর রশিদ ভুলুর সহধর্মিণী মিনা, বড় মেয়ে সীমা ও ছোট মেয়ে আলিশা।
বেলজিয়াম আওয়ামীলীগের সভাপতি বজলুর রশিদ ভুলু সাংবাদিকদের জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ হয়। চৌদ্দগ্রামের সকল কিছুই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নজরে রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে যে দিকনির্দেশনা দিয়েছে তা আমি অক্ষরে অক্ষরে পালন করে যাবো।
আমি চির কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। আগষ্ট মাসে শত ব্যস্ততার মাঝেও আমার মতো একজন ক্ষুদ্র কর্মীকে তিনি সময় দিয়েছেন।
আমি বাংলাদেশের সর্বস্তরের জনগণকে অনুরোধ জানাবো দেশের উন্নয়নের স্বার্থে নৌকা মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।




