আনোয়ারা  প্রতিনিধি: আনোয়ারা উপজেলায় ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বিভিন্ন এলাকায় বেড়িবাঁধ  ভেঙ্গে  গেছে। ভাঙ্গনকৃত বেড়িবাঁধ  দিয়ে চানখালী খালের  ও শঙ্খের পানি লোকালয়ে প্রবেশ করলে বিস্তীর্ণ  এলাকা  প্লাবিত হয়েছে। ঘরবাড়ি  দোকানপাট, রাস্তাঘাট   ও বেড়িবাঁধ  ক্ষতিগ্রস্ত  হয়েছে।আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির  এপিএস রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম হাইলধর  ইউনিয়নের দক্ষিণ ইছাখালী, হেটিখাইন,  তেকোটা,  মালঘর,  গুজরা  ভাঙ্গনকৃত বেড়িবাঁধ ও সড়ক    পরিদর্শনে যান।
তিনি  স্থানীয়দের খোঁজ-খবর নেন ও ভাঙ্গনকৃত এলাকা দ্রুত ভরাট করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছেন।
ভূমিমন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান  চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, হাইলধর  ইউপি চেয়ারম্যান কলিম উদ্দিন, রায়পুর ইউপি চেয়ারম্যান আমিন শরীফ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন, আব্দুল মালেক, হাইলধর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, শ্রমিক নেতা সাঈদ নোমান সহ আওয়ামী লীগ ও  অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আনোয়ারা  উপজেলা  আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ  মান্নান চৌধুরী বলেন  ভূমিমন্ত্রীর পক্ষ  থেকে ক্ষতিগ্রস্তদেরকে দ্রুত সহায়তা দেয়া হবে।