এম আনোয়ারুল হক, আনোয়ারা প্রতিনিধি :  প্রবল বৃষ্টি  ও পাহাড়ি  ঢলে   আনোয়ারা  পূর্বাঞ্চলের  বিভিন্ন  এলাকা প্লাবিত হয়েছে। পরৈকোড়া  ও হাইলধর ইউনিয়নের অধিকাংশ পানিতে নিমজ্জিত। ফলে জনজীবন বিপর্যস্ত  হয়ে পড়েছে।  জনগন আতংকে রাত কাটছেন। কয়েকদিনে ভারী বষর্ণে আনোয়ারা  বিভিন্ন  ইউনিয়নে  বির্স্তীন  এলাকায় পানি উঠে। জলাবদ্ধতায় রাস্তাঘাট  ডুবে যায়।  শিক্ষাকার্যক্রম ব্যাহত  হয়।  জনদুর্ভোগও বেড়েছে। বৃষ্টি কমে আসলে মানুষের মাঝে একটু স্বস্তি দেখা দেয়। আজ বুধবার (০৯ আগস্ট) সকালে আনোয়ারা বিভিন্ন  এলাকায় বেড়িবাঁধের এ ভাঙ্গন দেখা দিয়েছে।
পরৈকোড়া  ইউনিয়নের তিশরী এলাকায় বেড়িবাঁধ ভেঙ্গে  চাঁনখালীর পানির লোকালয়ে  প্রবেশ করছে। হাইলধর ইউনিয়নেও  বেড়িবাঁধ ভেঙ্গে পানি ঢুকছে। বর্তমানে পরৈকোড়া  ও হাইলধর  ইউনিয়নে অধিকাংশ গ্রামের রাস্তাঘাট, হাটবাজার পানির নীচে। ঘরবাড়ি পানিতে ভাসছে। পানির স্রোতে পুকুরের মাছ  ভেসে গেছে। রাতে জনসাধারণের মাঝে পানির আতংকে ভয়ভীতি বেড়ে গেছে।
তাতুয়ার বাসিন্দা  নাজিম উদ্দীন দি ক্রাইমকে জানায়, পরৈকোড়া  ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চার জায়গায় বেড়িবাঁধ ভেঙ্গে গেছে। বাধঁভাঙ্গা জোয়ারের মতো পানি ঢুকে প্লাবিত হচ্ছে। পানির ভয়াবহতা বাড়ছে।
সন্ধ্যায়  ইউপি সদস্য আবদুল  মালেক দি ক্রাইমকে  জানায়, ছত্তারহাট ডুবে গেছে।
পীরখাইন গ্রামের বাসিন্দা নীল জামশেদ দি ক্রাইমকে জানায়, পাহাড়ি  ঢলের পানির ঢুকে এলাকা প্লাবিত  হয়েছে।
পরৈকোড়া ইউনিয়নের চেয়্যারমান  আজিজুল হক চৌধুরী বাবুল দি ক্রাইমকে জানায়, পুরা এলাকায় পানি।  লোকজন চলাচলে  অবর্ণনীয়  দুর্ভোগ  পোহাচ্ছে। বেড়িবাঁধ ভেঙ্গে  লোকালয়ে পানি প্রবেশের বিষয়টি সংশ্লিষ্ট  কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এদিকে  বারখাইন , আনোয়ারা ও চাতরী  ইুউনিয়নের বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যাচ্ছে।