লিটন কুতুবী: কুতুবদিয়ায় এক এতিমের সম্পদ আত্মসাৎ করার চক্রান্তে লিপ্ত রয়েছে ভূমিদস্যুরা। এতিম সন্তানের খরিদা ও পিতা,মাতার মিরাজপ্রাপ্ত সম্পদ স্থানীয় প্রভাবশালীরা দখলে নেয়ার জন্য পায়তারা করে যাচ্ছে। প্রতিকারের আশায় বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি,গন্যমান্য ব্যক্তিবর্গের নিকট সালিস দিয়েছে এতিম সন্তান তাফসিরুল ইসলাম।

জানা গেছে, কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের শুকলাল পাড়ার ৯নং ওয়ার্ডের তাফসিরুল ইসলাম তার পিতা আহমদ হোসেনের মৃত্যুর পর ওয়ারিশ সূত্রে ২০শতক, তার মা সাজিয়া আরপিন তফিয়া খানম মৃত্যুর পর ওয়ারিশ সূত্রে মিরাজপ্রাপ্ত ৩২ শতক, তার মায়ের খরিদা ৩৭ শতক, নিজের খরিদা ৬ শতকসহ মোট ৯৫ শতক জমি প্রাপ্ত হয়। দীর্ঘদিন ধরে এ জমি একই এলাকার মৃত ওবাইদুল হকের পুত্র এনামুল হক,তার বোন আজিমুন নাহার, ফাতেমা বেগম,আজিজুল হক, হালিমা বেগম মিলে দখল পূর্বক ভোগ করে আসছে।

সূত্রে জানা গেছে,তাফসিরুল ইসলামের পিতা বড়ঘোপ ইউনিয়নের উত্তর মগডেইল এলাকার মৃত হাবিবর রহমানের ছেলে আহমদ হোসেন বিগত ১৪ এপ্রিল ১৯৯২ সনে কুতুবদিয়া সাব রেজিষ্ট্রি অফিসে ১৭১ নং কবলা মূলে ওবাইদুল হকের কন্যা হালিমা বেগম থেকে ২০ শতক জমি ক্রয় করে। একই ওয়ারিশ ওবাদুল হকের পুত্র এনামুল হকের নিকট থেকে বিগত ২০১৯ সনের পহেলা অক্টোবর তারিখে কুতুবদিয়া সবা- রেজিষ্ট্রি অফিসে ৫ নং দলিল মূলে ৩৭ শতক জমি ক্রয় করে।

তাফসিরুল ইসলাম নিজে ওবায়দুল হকের ওয়ারিশ তাহেরা বেগম থেকে ২০২৩ সনের ১৮ জানুয়ারী কুতুবদিয়া সাব রেজিষ্ট্রি অফিসে ৫৯নং দলিল মূলে ৬ শতক জমি ক্রয় করে। এছাড়াও তাফসিরুল ইসলামের মা সাজিয়া আরপিন তফিয়া খানম ওবাইদুল হকের কন্যা। সেই সুবাধে ওয়ারিশ সূত্রে তার মা মিরাজে সম্পদপ্রাপ্ত হয়ে জমির মালিক হন। তাফসিরুল ইসলামের মা সাজিয়া আরপিন তফিয়া খানম ১৯৯৩ সনে মৃত্যুবরণ করে। তার পিতা আহমদ হোসেন ২০২৩ সনের ৯মে মৃত্যুবরণ করে। পিতা এবং মাতার ওয়ারিশ সূত্রে সম্পদের মালিক হয়। নিজ জমিতে ঘর তৈরী করে বসবাস করা অবস্থায় মামা,খালারা শত্রুতা করে যাচ্ছে। বর্তমানে তার মামা,খালা প্রাপ্ত সম্পদের ৬০শতক জায়গা ভোগ দখলে রেখেছে।