মোঃ সফিউল আলম,চৌদ্দগ্রাম প্রতিনিধি (কুমিল্লা) : বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বেলজিয়াম আওয়ামীলীগের সভাপতি কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলারবজলুর রশিদ ভুলুর উদ্যোগে গতকাল মঙ্গলবার (০৮ আগষ্ট) বিকালে বেলজিয়াম আওয়ামীলীগের সভাপতি বজলুর রশিদ ভুলুর নিজ বাড়িতে কোরআন খতম ও আলোচনার মধ্যে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকী পালন করা হয়।

বেলজিয়াম আওয়ামীলীগের সভাপতি বজলুর রশিদ ভুলু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহধর্মিণী, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ধারাবাহিক ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ, জাতির পিতার সকল লড়াই, আন্দোলন-সংকটে প্রেরণাদায়ী বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মদিন আজ। ১৯৩০ সালের ৮ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন এই মহীয়সী নারী।

তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে নিষ্ঠুর, বর্বরোচিত হত্যাযজ্ঞের শিকার হয়ে তিনি শাহাদত বরণ করেন। সেসময় তার বয়স ছিল মাত্র ৪৫ বছর। বাল্যকাল থেকে যে মানুষটিকে জীবনসঙ্গী করে আমৃত্যু সাহচর্যের পণ করেছিলেন তিনি বিদায়ও নিলেন তার সঙ্গে । আমৃত্যু মানবিক ফজিলাতুন্নেছা মুজিবের ডাকনাম ছিল রেনু। সারাজীবন চলেছেন সাধাসিধে ভাবে। নিজের চেয়ে পরিবারের কথা ভেবেছেন বেশি। বঙ্গবন্ধুর জীবনসঙ্গী হিসেবে সংগঠনের কথাও ভাবতে হয়েছে তাঁকে।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অনুমতিক্রমে, এই আগষ্ট মাসের সকল প্রোগ্রাম যথাযথভাবে পালন করে যাচ্ছি, তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বলেন দল যদি আমাকে চৌদ্দগ্রাম থেকে নমিনেশন দেয় তাহলে আমি এই চৌদ্দগ্রামে আপনাদের খাদেম হয়ে কাজ করে যাবো।আপনাদের সকলের কাছে দোয়া চাই।

এই সময় উপস্থিত ছিলেন বি এস সি মোঃ খলিলুর রহমান, বাংলা টেলিভিশন জেলা প্রতিনিধি আরিফুর রহমান, ৭১ বাংলা টেলিভিশন চৌদ্দগ্রাম প্রতিনিধি মোঃ সফিউল আলম, আলহাজ্ব হাবিবুর রহমান, মোঃ মফিজুর রহমান, মোঃ আবদুল্লা আজাদ মজুমদার , উক্ত মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ আবুল কালাম।

অনুষ্ঠানে বিভিন্ন আলেমগণ ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।